বিজেপির নমিনেশনে বুলডোজার,সুকান্তর উপস্থিতিতে মিছিল বুনিয়াদপুরে

0
19

বুনিয়াদপুর,দক্ষিণ দিনাজপুর; বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দেন হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভার বিজেপির দুই প্রার্থী দেবব্রত মজুমদার ও তাপস রায়।নমিনেশন জমা দেওয়ার আগে বুনিয়াদপুরের মিছিল করেন বিজেপি নেতৃত্বরা।যে মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।এদিন মিছিলটি বংশীহারী থানার সরাই হাট থেকে শুরু করে বুনিয়াদপুরের বিডিও অফিস এলাকায় পৌঁছায়।যে মিছিলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও বিজেপির দুই প্রার্থী ও কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।মিছিলে ডাক, ঢোল বিভিন্ন বাজনা,মুখা শিল্পীদের নাচের পাশাপশি বুলডোজার নিয়ে মিছিলের করেন বিজেপি।
এরপর মিছিলটি আটকে দেওয়া হয় বুনিয়াদপুরের বাসস্ট্যান্ড এলাকাতেই।এরপর ৫ জন প্রতিনিধি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার ও কুশমন্ডি বিধানসভার বিজেপির প্রার্থী তাপস রায়।
নমিনেশন জমা দেওয়ার পর জেতার পক্ষে আশাবাদী দুই বিজেপি প্রার্থীই।