বাহুক কাধে SIR শুনানি কেন্দ্রে হাজির যুবক, মালদার মোথাবাড়িতে ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চাপান উতোর

0
19

বাহুক কাধে মালদার মোথাবাড়িতে S I R শুনানি কেন্দ্রে হাজির যুবক।কমিশনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ যুবকের। অভিনব এই ছবি মালদার মোথাবাড়িতে। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চাপান উতোর।
দু -দুবার নথি জমা দেওয়ার পরও হয়নি সুরাহা। শুনানি কেন্দ্রে তৃতীয় বারের জন্য ডাক পড়েছে কালিয়াচক ২ নম্বর ব্লকের হামিদপুর চরের বাসিন্দা আব্দুল মালেকের।আর এতেই ক্ষিপ্ত বছর সাতাসের এই যুবক।রীতিমত বাহুকে ঝুড়ি লাগিয়ে সমস্ত নথি নিয়ে এস আই আর শুনানি কেন্দ্র কালিয়াচক ২ নম্বর ব্লকে হাজির তিনি।ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
আব্দুল মালেক বলেন,শরীরে নথি ঝুলিয়েছি এই কারণে যে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করতে চাই।বাংলাদেশী বলে আমাদের হেনস্থা করা হচ্ছে।তাই সব ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিতে চাই আমাদের নথি আছে ।
এ নিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, নির্বাচন কমিশন কিভাবে হেনস্থা করছে এটাই তার প্রমান। এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অত্যাচার সহ্য করতে করতে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন আর তৃণমূল কংগ্রেস গোটা বাংলায় ভোট রক্ষা শিবিরে আছে।
পাল্টা,দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র অম্লান ভাদুড়ি অভিযোগ করে বলেন ,নির্বাচন কমিশনকে হেনস্তা করতে চাইছে তৃণমূল।একটা বিষয় পরিষ্কার যারা কমিশনের কাজ করছেন তারা প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মী তারপরেও এস আই আর এর বিরুদ্ধে বারংবার তৃণমূল কথা বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here