বালুরঘাট, ৭ মার্চ — বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে শহরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কিষান খেত মজদুর সংগঠন। সেই লক্ষ্যেই বালুরঘাটে ৩৬ সদস্যের নতুন টাউন কমিটি ঘোষণা করা হল। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা। নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কনিষ্ক চ্যাটার্জ্জীকে।
একইসঙ্গে সংগঠনের কাজে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার অভিযোগে হিলি ও গঙ্গারামপুর ব্লক নেতৃত্বেও আনা হয়েছে পরিবর্তন। হিলি ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুজন ঘোষকে। গঙ্গারামপুর ব্লকের দায়িত্ব পেয়েছেন হায়দার আলি চৌধুরী।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি এবং মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ একাধিক নেতৃত্ব। দায়িত্বপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
জেলা সভাপতি সাহেনশা মোল্লা জানান, খোঁজ নিয়ে দেখা গিয়েছে বালুরঘাট শহরে প্রায় চার হাজার মানুষ কৃষকবন্ধু সহ বিভিন্ন কৃষকভিত্তিক প্রকল্পের সঙ্গে যুক্ত। সেই বাস্তবতাকে মাথায় রেখেই শহরে সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে এই টাউন কমিটি গঠন করা হয়েছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে কনিষ্কর হাতে কৃষক সংগঠনের দায়িত্ব, নিষ্ক্রিয়তার অভিযোগে বদল হিলি ও গঙ্গারামপুর...
























