বাঁশ-বেতের শিল্পে উত্তর-পূর্বের হাতছানি, স্বদেশী মেলায় বালুরঘাটে সংস্কৃতির নতুন সেতুবন্ধন

0
6

বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারী —- উত্তর-পূর্ব ভারতের শিল্প ও সংস্কৃতিকে দক্ষিণবঙ্গের মাটিতে এনে এক অনন্য সংযোগ গড়ে তুলতে শুরু হল স্বদেশী মেলা। শনিবার বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে পাঁচদিনব্যাপী মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন রায় ও বুধরাই টুডু সহ বিশিষ্ট সমাজসেবীরা।
আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় ও সিকিমসহ উত্তর-পূর্বের রাজ্যগুলির ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের শিল্পকর্ম এই মেলার প্রধান আকর্ষণ। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও বীরভূম জেলা থেকেও অংশ নিয়েছেন শিল্পীরা।
১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলায় প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগও। আয়োজকদের দাবি, স্বদেশী উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় শিল্পীদের নতুন বাজার তৈরি হবে, তেমনই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বালুরঘাটের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here