প্রতীক এঁকে দেয়াল লিখনে ঝাঁপাল তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেস কমিটি

0
10

ভোটের দিন ঘোষণা না হলেও আদাজল খেয়ে মাঠে-ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কোথাও কর্মীসভা, কোথাও বুথ ভিত্তিক বৈঠক—সব মিলিয়ে জোর কদমে চলছে সংগঠন শক্তিশালী করার কাজ। এবার প্রতীক এঁকে দেয়াল লিখনে ঝাঁপাল তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেস কমিটি।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট এলাকায় রং-তুলি হাতে হাজির হন দলীয় কর্মীরা। নেতৃত্বে ছিলেন তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয় দলীয় প্রতীক এঁকে দেয়াল লিখনের কর্মসূচি। উদ্বোধনের পরেই কর্মীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন স্থানে দলীয় প্রতীক ও স্লোগান লেখার কাজে ঝাঁপিয়ে পড়েন।
এদিনের কর্মসূচিতে তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সদস্য রাম প্রসাদ রায় তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল কংগ্রেস স সভাপতি গোলাম রশিদ,তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) তৃণমূল শ্রমিক সভাপতি জয়নাল সরকার,তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা) মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি মামনি রায়,স্থানীয় নেতা রাহুল মুখার্জি, জয়দেব হেমরম-সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা। দলীয় নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে এই কর্মসূচি সংগঠনকে আরও চাঙ্গা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here