প্রতিশ্রুতির রাজনীতি নয়, চিকিৎসার পরিকাঠামো চাই—দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজের দাবিতে বিস্ফোরক পয়োধি ধর

0
62

প্রতিশ্রুতির রাজনীতি নয়, চিকিৎসার পরিকাঠামো চাই—দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজের দাবিতে বিস্ফোরক পয়োধি ধর

গঙ্গারামপুর, ৯ এপ্রিল —– ভোটের মরশুমে প্রতিশ্রুতির ঢেউ উঠতেই পারে, কিন্তু বাস্তবের নিরিখে দক্ষিণ দিনাজপুর এখনও চিকিৎসা পরিষেবার বঞ্চনার প্রতীক—এই কটাক্ষেই প্রশাসন ও রাজনৈতিক মহলকে একহাত নিলেন বিশিষ্ট চিকিৎসক পয়োধি ধর। বৃহস্পতিবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠকে তাঁর স্পষ্ট বক্তব্য, মেডিক্যাল কলেজ এই জেলার মানুষের ন্যূনতম অধিকার—এটি আর কোনও নির্বাচনী লোভনীয় প্রতিশ্রুতি হতে পারে না।
ইন্ডিয়ান ফার্মাকোলজি সোসাইটির পূর্ব ভারতের চেয়ারম্যান তথা হোপকনের কর্ণধার হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বছরের পর বছর ধরে একই আশ্বাস শোনা গেলেও বাস্তবের মাটিতে তার প্রতিফলন নেই। তাঁর অভিযোগ, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই পিছিয়ে পড়েছে এই সীমান্তবর্তী জেলার স্বাস্থ্যব্যবস্থা।
তিনদিক সীমান্তঘেরা দক্ষিণ দিনাজপুরে জরুরি চিকিৎসার ক্ষেত্রে চরম সঙ্কটের ছবি তুলে ধরে তিনি বলেন, একটি উন্নত মেডিক্যাল কলেজ গড়ে উঠলে জেলার স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব। তবে শুধুমাত্র বড় প্রকল্প নয়, গ্রামীণ স্তরের পরিকাঠামো উন্নয়নকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে হরিরামপুর বিধানসভার অন্তর্গত রসিদপুর গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার জোরালো দাবি জানিয়ে তিনি বলেন, প্রান্তিক স্তর শক্তিশালী না হলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব।
একইসঙ্গে তাঁর দাবি, উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠলে জেলার বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের নতুন দিশা খুলবে।
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তাঁর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ—রাজনীতি পরে, মানুষের জীবন আগে। দক্ষিণ দিনাজপুরের মানুষ আর প্রতিশ্রুতির ফাঁদে নয়, বাস্তব উন্নয়নের প্রত্যাশায়