পৃথক ৪টি জায়গায় ছিনতাইয়ের ঘটনা, আলিপুরদুয়ার শহরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

0
16

আলিপুরদুয়ার: দিনেদুপুরে আলিপুরদুয়ার শহরের পৃথক ৪টি জায়গায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা যায় রবিবার আনুমানিক ১১:৩০ মিনিট নাগাদ শহরের ২ নং ওয়ার্ডের নিউটাউন দুর্গা বাড়ি এলাকায় মিতা দাস নিজের বাড়ির মূল গেটের সামনে ঝাঁট দিচ্ছিলেন। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতি পেছন থেকে মিতা দেবীর গলার হার ছিনতাই করার চেষ্টা করে। নিজের সোনার হার বাচাতে ছিনতাইকারিদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করে আহত অবস্থায় ওই সোনার হারের অর্ধেকটা বাঁচাতে পারেন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ। আহত অবস্থায় মিতা দেবী হাসপাতালে চিকিৎসারত। পাশাপাশি একইভাবে ছিনতাই এর ঘটনা উঠে আসে শহরের ২০ নং ওয়ার্ড সংলগ্ন পূর্ব শান্তিনগর, বেলতলা এবং বীরপাড়ায়। একই দিনে শহরের চার পৃথক জায়গায় দিনে দুপুরে ১ ঘন্টার ব্যবধানে ছিনতাই এর ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘর থেকে বের হওয়াই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর জন্য। আতঙ্কে শহরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here