নুপুর নিত্য নিকেতনের উদ্যোগে পঞ্চম দোল উৎসব উদযাপন করা হলো, আনন্দে মাতলো গঙ্গারামপুর কালদিঘি

0
44

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ৮ মার্চ, দক্ষিণ দিনাজপুরঃ
নুপুর নিত্য নিকেতনের উদ্যোগে পঞ্চম দোল উৎসব উদযাপন করা হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘিতে। রবিবার কালদিঘিতে অবস্থিত রাধামাধব মন্দিরের সামনে নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে এই দোল উৎসব পালন করা হয়।
এদিন নুপুর নিত্য নিকেতনের ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় একাধিক নৃত্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্ষুদে থেকে শুরু করে বড় ছাত্রীদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানস্থলে উৎসবের আবহ তৈরি হয়। দোল উৎসবকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যেই দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্ত।
রঙের উৎসব দোলকে সামনে রেখে এই আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও দর্শকেরাও ছাত্রীদের পরিবেশনা উপভোগ করেন।
এবিষয়ে নুপুর নিত্য নিকেতনের কর্ণধার শিপ্রা সরকার জানান, “পঞ্চম দোল উৎসবকে সামনে রেখেই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোটদের মধ্যে সংস্কৃতি ও উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনভর আনন্দের আবহে পালিত হয় নুপুর নিত্য নিকেতনের পঞ্চম দোল উৎসব।