বিভিন্ন দল থেকে প্রায় ৩০ টি পরিবার তৃণমূলে যোগ দান করলেন বুনিয়াদপুর শহরের ৯ নাম্বার ওয়ার্ড ময়াহার এলাকায়। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাজ দেখে ও লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি পেতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন দল ছেড়ে তৃণমল কংগ্রেসে যোগ দান করছেন। আবারো সেই কর্মসূচি দেখা গেলো বুনিয়াদপুর শহরের ৯ নাম্বার ওয়ার্ড মোহায়ার এলাকায়। বাংলার মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক উন্নয়ন মূলক কাজের পরিষেবা পেয়ে নতুন করে একাধিক মানুষ তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন দল ছেড়ে। শুক্রবার সন্ধ্যা নাগাদ মোয়াহার এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে করা হলো এই যোগদান কর্মসূচি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুনিয়াদপুর টাউন সভাপতি বিশ্বনাথ সরকার, বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন সমীর সরকার, প্রাক্তন ভাইস চেয়ারপার্সন জয়ন্ত কুন্ডু, কৃষাণ খেত মজদুর ইউনিয়ন এর টাউন ও ব্লক সভাপতি এমদাদুল হক সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা ও যোগদান কারীরা ছিলেন।
এই বিষয়ে তৃণমূলে যোগদান কারী নিরেন সরকার, বেলী সরকার ও নয়ন শীল জানিয়েছেন আমরা আগে বিজেপি সহ অন্যান্য দল করতাম, কিন্তু আমরা সেই দল থেকে কোনো কিছু পাইনি। তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার, সাইকেল, সাস্তোসাথি পরিসেবা, ঘর আর অনেক কিছু দিয়েছে। তাই আমরা মায়াহার গ্রাম থেকে ৩৮ টি পরিবার তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে পতাকা তুলে নিয়েছি এই দল থেকে আরো কিছু পাবার আশায়।
এই বিষয়ে বুনিয়াদপুর শহরের টাউন প্রেসিডেন্ট বিশ্বনাথ সরকার ও বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসনের সমীর সরকার জানিয়েছেন আমাদের সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে। আমাদের সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী পরিষেবা, রেসন সহ একাধিক পরিষেবা সাধারণ মানুষ পায়। সেই জন্য মায়াহার এলাকার ৩৮ টি পরিবার তৃণমূলে যোগদান করলেন।
























