নতুন আইসি বাপন দাসকে সংবর্ধনা জানাল হরিরামপুর পঞ্চায়েত সমিতি

0
9

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা-র নবনিযুক্ত আইসি বাপন দাসকে রবিবার সংবর্ধনা জানাল হরিরামপুর পঞ্চায়েত সমিতি। পুষ্পস্তবক প্রদান করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ সভাপতি ফিরোজ আলম, শিক্ষা কর্মদক্ষ রাম প্রসাদ হাসদা এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ চন্দন মুর্মুসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যজুড়ে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে হরিরামপুর থানার আইসি পদে পরিবর্তন আনা হয়। প্রাক্তন আইসি অভিষেক তালুকদারের পরিবর্তে নতুন দায়িত্ব গ্রহণ করেন বাপন দাস। দায়িত্বভার গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানাতে এদিন থানায় পৌঁছন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে নবনিযুক্ত আইসিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় এবং উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here