টি-২০ ক্রিকেটের জোয়ার, জার্সি উন্মোচনে জমল লীগের উত্তাপ

0
30

বালুরঘাট: ক্রিকেটের উন্মাদনায় এবার সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। জেলার ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত টি–২০ লীগ ক্রিকেট প্রতিযোগিতা। আগামী ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত টানা দশদিন ধরে চলবে এই জমজমাট ক্রিকেট লড়াই। প্রতিযোগিতার সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে বালুরঘাট স্টেডিয়ামে।

লীগ শুরুর আগে বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট ব্যালেস্টিক ১১ দলের জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দলের খেলোয়াড়, আয়োজক ও ক্রিকেট অনুরাগীদের উপস্থিতিতে জার্সি উন্মোচনের অনুষ্ঠান যেন ছোট্ট এক উৎসবের রূপ নেয়। নতুন জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় এখন দলটির সদস্যরা।

আয়োজক সূত্রে জানা গেছে, পুরো প্রতিযোগিতাটি আইপিএল-এর ধাঁচে সাজানো হয়েছে। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়েছে, যা এই লীগের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিটি দলে জেলার ৯ জন স্থানীয় ক্রিকেটার থাকবেন, পাশাপাশি দু’জন করে বাইরের খেলোয়াড়ও সুযোগ পাচ্ছেন।

ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে এই লীগকে ঘিরে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। ক্রিকেটপ্রেমীদের আশা, এই টুর্নামেন্ট শুধু বিনোদনই নয়, জেলার বহু প্রতিভাবান তরুণ ক্রিকেটারের জন্য বড় মঞ্চ হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here