জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের রামপড়া গ্রাম।আহত বেশ কয়েকজন মহিলা সহ এক শিশু। আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।শম্ভুর পরিবারের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের করেছে সুভাষ রামের পরিবার।
সূত্রের খবর, চোপড়া ব্লকের রামপাড়া গ্রামের বাসিন্দা শম্ভু রামের সঙ্গে বসতবাড়ি নিয়ে প্রতিবেশী সঞ্জিত রাম,বিকাশ রামদের সঙ্গে দীর্ঘদিন যাবদ বিবাদ চলছিল। বুধবার দুপুরের সঞ্জিত রামের লোকজন শম্ভু রামের পরিবারের উপর হামলা চালায় অভিযোগ। লাঠিশোটা,ইট,,পাথর নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।মহিলারা এই সংঘর্ষে সামিল হয়।বাড়ির পুরুষরাও মহিলাদের উপর হামলা চালায়। একশিশুর উপর তারা হামলা চালায় বলে অভিযোগ।সঞ্জিত রামের দলবল শম্ভু রামের বাড়িও ভাঙচুর চালায়। আহত শম্ভু রামের পরিবাররের বেশ কয়েকজন মহিলা সহ এক শিশু। আহতদের চিকিৎসার জন্য চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে।সঞ্জিত রামের পরিবারের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শম্ভু রামের পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। সঞ্জিত, সুভাষের পরিবারও বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্ত সুভাষের অভিযোগ জোর করে জমি দখল করতে চেয়েছে শম্ভুর পরিবার। মোট ২৩ শতক জমি নিয়ে বিবাদ বলে দাবি করেছেন অভিযুক্ত সুভাষের পরিবার।
বাইট…..শম্ভু রাম…আক্রান্ত পরিবার
পবিতা রাম….আহত মহিলা
সুভাষ রাম….অভিযুক্ত
























