জনমুখী প্রকল্পে বাউলের সুর!

0
236

জনমুখী প্রকল্পে বাউলের সুর! তিন দিনের কর্মশালায় বালুরঘাটে একত্রিত শতাধিক শিল্পী

বালুরঘাট, ২৯ জুলাই —-সরকারি প্রকল্পকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে লোকসংস্কৃতির সুরে জোর দিচ্ছে রাজ্য। সেই লক্ষ্যেই বালুরঘাটে শুরু হল তিন দিনের বাউল কর্মশালা। মঙ্গলবার রবীন্দ্র ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বাউল শিল্পীর উপস্থিতিতে এই উদ্যোগের সূচনা হয়।

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এই প্রশিক্ষণে শিল্পীদের সরকারি প্রকল্পের খুঁটিনাটি জানিয়ে, তা নিয়ে গান লেখা, সুর দেওয়া ও পরিবেশনের কৌশল শেখানো হচ্ছে। প্রশিক্ষণে নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা বাউল শিল্পী তারনি সেন মহন্ত।

জেলা সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান বলেন, “শিল্পীরা যাতে প্রকল্পকে ঘিরে জনমুখী গান তৈরি করতে পারেন, সেজন্যই এই প্রশিক্ষণ।”

কুমারগঞ্জের শিল্পী নির্মল সরকারের কথায়, “এই কর্মশালা শুধুই প্রশিক্ষণ নয়, জীবনধারার অবলম্বন। দুঃস্থ শিল্পীদের জন্য রুজির উৎস।”

বাউলের সুরে এবার মানুষের ঘরে ঘরে পৌঁছাবে রাজ্যের বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here