আলিপুরদুয়ার :চুরির কেসে ট্রায়ালে আলিপুরদুয়ার আদালতে এলেন ভারতের স্বরাষ্ট্র দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি নেতা নিশীথ প্রামানিক।তিনি এদিন আদালতে এলেও মিডিয়াকে এড়িয়ে গেছেন।
তাঁর আইনজীবী সোমশংকর দত্ত বলেন,২০০৯ সালে দুটি মামলা রুজু হয়।এখন পেন্ডিং রয়েছে।আলিপুরদুয়ার জুডিশিয়াল ফাস্ট কোর্টের মামলা।৪৬১,৩৭৯ ও ৪১১ ধারায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে মামলা হয়।আলিপুরদুয়ার বীরপাড়া ও আলিপুরদুয়ার জংশনে দুটি সোনার দোকানে চুরি হয়।চুরির মাল উনার কাছ থেকে উদ্ধার হয় বলে অভিযোগ।এই কেস টি এতদিন পেন্ডিং ছিল।আজ ট্রায়াল শুরু হল।আইনজীবী বলেন,উনাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে।শুধুমাত্র উনার বিরুদ্ধে অভিযোগ।উনি খালাস পেয়ে যাবেন।উনার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর পুলিশ চার্জশিট দেয়।উনি জামিন নিয়েছেন।এখন ট্রায়াল শুরু হল।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার চুরির কেসে ট্রায়ালে আলিপুরদুয়ার আদালতে এলেন ভারতের স্বরাষ্ট্র দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা...


























