গঙ্গারামপুর থানা পুলিশের হাতে সংবর্ধনা ও মানপত্র তুলে দেন রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের কর্মকর্তারা।

0
757

গঙ্গারামপুর ,দক্ষিণ দিনাজপুর,১লা জুলাই;– আতঙ্কের মধ্যেও কর্তব্যে অটুট থাকা থানার পুলিশকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো একটি সংস্থার তরফে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানা পুলিশের হাতে সংবর্ধনা ও মানপত্র তুলে দেন রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের কর্মকর্তারা। যেখানে থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মী ও রোটারী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে করোনা আতঙ্কে র জেরে শুরু হয়েছিল লকডাউন । সাধারণমানুষ করোনা আতঙ্ক নিয়ে বিভীষিকার মধ্যে পড়েছিল। এমন অবস্থাতে পুলিশ প্রশাসন সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা পৌঁছে দিয়েছে। তেমনি গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর জুড়ে করোনা আতঙ্কের মধ্যে মানুষের বিভিন্ন অসুবিধা সমাধানের দিকে এগিয়ে এসেছে, পৌঁছে দিয়েছে একাধিক পরিষেবা। করোনা র মধ্যে পুলিশ প্রশাসন যেভাবে নিজেদের কর্তব্যে অটুট থেকেছে সেদিকে চিন্তা করে সারা বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠন গঙ্গারামপুর থানার পুলিশকে সংবর্ধনার পাশাপাশি আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু হাতে মানপত্র তুলে দেন। যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, থানার একাধিক পুলিশ অফিসার, এছাড়াও রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের সভাপতি সুব্রত মুখার্জী,সম্পাদক সুদীপ গাঙ্গুলী,সদস্য ইন্দ্রানী সেন,রাজু চৌধুরী,দেবু বাচ্ছি,অনিমেষ সাহা,পলাশ দে ,সুদীপ্তা সিংহ রায়,মিঠুন রায়,বরেন্দ্র নারায়ণ রায়,প্রদীপ চক্রবর্তী সহ আরো অনেকেই।
এ বিষয়ে রোটারী ক্লাব অফ গঙ্গারামপুর শাখা সংগঠন এর সভাপতি সুব্রত মুখার্জি ও সম্পাদক সুদীপ গাঙ্গুলী জানিয়েছেন, করোনা আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই জন্য আমরা গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনকে সংবর্ধনা ও আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু হাতে মানপত্র তুলে দিলাম।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, রোটারি ক্লাব আমাদের সংবর্ধনা ও মানপত্র দিলেন, আমরা খুব খুশি।