শীতল চক্রবর্তী বালুরঘাট, ৩ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার এসসি, এসটি ও ওবিসি সেলের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এই উপলক্ষে গঙ্গারামপুর শহরজুড়ে সংগঠনের পক্ষ থেকে একটি বিরাট আকারের মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর টাউন এসসি-এসটি-ওবিসি সেলের তৃণমূল কংগ্রেস সভাপতি বাবু চৌধুরী এবং ব্লক সভাপতি সুরজিৎ হালদার ওরফে ভুট্টু। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি, রাজ্য ছাত্রনেতা কৌশিক সাহা ওরফে ‘হ্যালো’-সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্
শহর পরিক্রমা শেষে রাতে গঙ্গারামপুর নিউ মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নিউ মার্কেটে এসসি-এসটি-ওবিসি সেলের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ ৯৩ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এপ্রসঙ্গে গঙ্গারামপুর টাউন এসসি-এসটি-ওবিসি সেলের তৃণমূল কংগ্রেস সভাপতি বাবু চৌধুরী বলেন, “সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আজ এই মিছিল ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনে টাউন সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”
এদিন মিছিল ও কমিটি ঘোষণাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বহু সমর্থক ও কর্মীর উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে এসসি-এসটি-ওবিসি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শহরজুড়ে বিরাট মিছিল























