কোচবিহার : কোচবিহার গুঞ্জবাড়ি ব্রহ্মকুমারী অফিস থেকে চুরি যাওয়া ৮ লক্ষ ৪০ হাজার টাকা সহ অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। গত ৫ তারিখে বিষয়টি নজরে আসতেই পুলিশে অভিযোগ জানানো হয়। এরপর তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ধৃতিমান বর্মনকে গ্রেপ্তার করে। সাংবাদিক বৈঠক করে এমনটা জানান কোচবিহার এর অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মীনা।
বাইট : কৃষ্ণ গোপাল মীনা। অতিরিক্ত পুলিশ সুপার।























