এস আই আর আতঙ্ক নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা বাংলাদেশীদের! বিএসএফের এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে উঠল তপনের মল্লিকপুর

0
155

এস আই আর আতঙ্কে রাতের অন্ধকারে সীমান্ত পার হওয়ার চেষ্টা বাংলাদেশীদের! বিএসএফের এলোপাথাড়ি গুলি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মল্লিকপুর সীমান্তে। ঘটনায় কেউ গুলিবিদ্ধ না হলেও এলাকা ছেড়ে পালাতে সক্ষম হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা মল্লিকপুর এলাকায়। এদিকে এই ঘটনার পরেই গ্রামবাসীদের সতর্ক করতে মল্লিকপুর বিএসএফ ক্যাম্পে একাধিক জরুরী বৈঠক সেরেছে ২৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন। করা হয়েছে অচেনা ব্যক্তিদের গ্রামে আনাগোনা নিয়ে বিশেষ সতর্কতাও। মল্লিকপুরের পঞ্চায়েত সদস্য বরুন ওরাও এর দাবি, রাতে বিএসএফের গুলির শব্দে ঘুম ভেঙেছে গ্রামবাসীদের। এস আই আর আতঙ্ক নিয়ে অচেনা মানুষজন সীমান্ত পার হওয়ার চেষ্টা থেকেই দুই রাউন্ড গুলি ছুড়েছে বিএসএফ। গ্রামে কোন অচেনা লোকজনের গতিবিধি দেখতে পেলেই পুলিশ বা বিএসএফ কে জরুরী ভিত্তিতে খবর দেবার নির্দেশ দেওয়া হয়েছে গ্রামবাসীদের। আর যে কারনেই গ্রামবাসীদের এব্যাপারে সতর্ক করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here