এমজিএনআরইজিএ প্রকল্পের ১০০ দিনের কাজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হল পাড়া বৈঠক

0
286

এমজিএনআরইজিএ প্রকল্পের ১০০ দিনের কাজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হল পাড়া বৈঠক । এদিন বিনশিরা সালাশ গ্রামের সাধারণ গরীব শ্রমিকদের সঙ্গে একটি পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্য ও কাজের অধিকার আন্দোলনের সক্রিয় কর্মী আশিস ওরাওয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সভাপতি অমল মন্ডল এবং উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস। জানাগেছে, শ্রমজীবী মানুষদের বকেয়া ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা আদায়ের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা আন্দোলন আরো সক্রিয় করা হবে, যতদিন না পর্যন্ত সাধারণ শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য পাওনা না পাচ্ছেন, ততদিন এই আন্দোলন চলতে থাকবে।