শীতল চক্রবর্তী, বালুরঘাট | ৮ ফেব্রুয়ারি :
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (এবিটিএ)-র ৪৫তম গঙ্গারামপুর পশ্চিম চক্র সম্মেলন রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া কড়িয়াল জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক শঙ্কর ঘোষ, জেলা সভাপতি রাকেশ কুন্ডু, গঙ্গারামপুর জোনাল সম্পাদক প্রসেনজিৎ কুন্ডু, গঙ্গারামপুর পশ্চিম চক্রের সম্পাদক রবীন্দ্রনাথ ভৌমিক, সভাপতি সুব্রত সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
এদিনের সম্মেলনে মোট ৯১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে রবীন্দ্রনাথ ভৌমিককে সম্পাদক, সুব্রত সাহাকে সভাপতি এবং সাইফুদ্দিন আহমেদকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকদের স্বার্থরক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান নেতৃত্বরা।
























