একটি সমবায় ভোটে ৪৪ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

0
254

বুনিয়াদপুরে একটি সমবায় ভোটে ৪৪ টি আসলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল সমর্থিত প্রার্থীরা,খুশির হাওয়া তৃণমূল শিবিরে শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ২২ মে।বিনা প্রতিদ্বন্দ্বীতায় আলো মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে ৪৪টি আসনে তৃণমূল সমর্থিত মহিলা প্রার্থী জয়ী হল।দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল সমর্থিত মহিলা প্রার্থীরা নমিনেশন জমা করেন। অন্য কোন প্রার্থীরা এদিন কোন নমিনেশন জমা করেননি। সেখানে তৃণমূলের জেলা সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।তৃণমূল শিবিরে এমন জয়লাভ করায় খুশির হওয়া ছড়িয়ে পড়েছে। বুনিয়াদপুর শহরে রয়েছে মহিলাদের দ্বারা পরিচালিত আলো কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নামে একটি(ব্যাংক)। জেলায় প্রথম মহিলাদের সমবায় সঞ্চয় প্রতিষ্ঠানের নাম আলো, যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতায় চালু হয়েছিল বহু দিন আগে বলে খবর।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এই আলো সমবায় সঞ্চয় প্রতিষ্ঠান গুলিতে ভোট প্রক্রিয়া শুরু করা হয়েছে।বৃস্পতিবার ছিল আলো সমবায় সঞ্চয় প্রতিষ্ঠানের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। বুনিয়াদপুর শহরের ১৪টি ওয়ার্ড থেকে ২৪ জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন জমা করলেন অফিসে। বংশীহারী পঞ্চায়েত এলাকার মহাবাড়ী গ্রাম পঞ্চায়েত থেকে ৪ জন প্রার্থী, ব্রাজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত থেকে ৫ জন, গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে ৮জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে নমিনেশন জমা করলেন।এদিন বিরোধী দলের হয়ে কেউ আর নমিনেশন জমা করেনি বলে জানা গিয়েছে। বিনা প্রতিদ্ন্দ্বিতায় ৪৪জন তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় খুশি হওয়া তৃণমূল শিবিরে। ভোটের নমিনেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলো মহিলা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির তৃণমূল সমর্থিত সকল প্রার্থীরা।তৃণমূল প্রার্থীদের নমিনেশন সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ,বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম মজুমদার,৪টি পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ একাধিক তৃণমূল কর্মীসমর্থকরা।
এবিষয়ে এক তৃণমূল প্রার্থী শ্যামলী গুপ্ত ও প্রার্থী প্রস্তাবক ইস্মতারা খাতুনেরা জানিয়েছেন,” আমরা এই আলো ব্যাংকের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকি। আমরা চাই আমাদের মত আরো সকল আলোর সদস্যরা সুবিধা পাবে।
বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন,”বুনিয়াদপুর শহরের আলো ব্যাংকের নমিনেশন জমা করার শেষ দিন ছিল।আমরাই জয়লাভ করলাম অন্য কেউ নমিনেশন জমা না দেওয়ায়।”
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,” বুনিয়াদপুর শহরের মহিলা পরিচালিত আলো কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনের নমিনেশন জমা করার শেষ দিন ছিল। আমাদের দলের হয়ে শহর ও ব্লক জুড়ে ৪৪ টি প্রার্থী নমিনেশন জমা করেছে। এখনো পর্যন্ত কেউ বিরোধী দলের হয়ে নমিনেশন জমা করেনি।আমাদের দলের প্রতি আলোর সদস্যরা বিশ্বাস ও আস্থা রেখেছে তাই আমরা ভীষণ ভাবে খুশী।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here