উত্তরণ একাডেমী (এইচএস)-এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা-র অন্তর্গত নারায়ণপুর হাইস্কুল-এ অনুষ্ঠিত হলো প্রবেশিকা পরীক্ষা

0
11

মালদা ২১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর :মালদা জেলার অন্যতম নামকরা সায়েন্স বেসিক রেসিডেন্সিয়াল শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ একাডেমী (এইচএস)-এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার অন্তর্গত নারায়ণপুর হাইস্কুলে অনুষ্ঠিত হলো প্রবেশিকা পরীক্ষা।
এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী। পরীক্ষার বিষয় ছিল গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও ইংরেজি। এদিন পরীক্ষায় অংশগ্রহণ করে ২০০ জনেরও বেশি ছাত্রছাত্রী।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করা এবং আর্থিকভাবে দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে উত্তরণ একাডেমী (এইচএস) একটি সায়েন্স বেসিক রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট হিসেবে নবম ও দশম শ্রেণীর পাশাপাশি নিট প্রস্তুতি মূলক শিক্ষার ব্যবস্থা করে থাকে। মালদা জেলার গাবগাছি যদুপুর এলাকায়, ন্যাশনাল নার্সিংহোমের নিকট অবস্থিত এই প্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও সুরক্ষিত ক্যাম্পাস রয়েছে।
অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে বোর্ড ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির পাশাপাশি ২৪ঘণ্টা আবাসিক শিক্ষক দ্বারা নজরদারি, স্বাস্থ্যসম্মত খাবার এবং পৃথক হোস্টেলের সুবিধা রয়েছে।
এই প্রসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্ণধর জানান,“মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here