শীতল চক্রবর্তী বালুরঘাট ৮ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর:সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শ্রম কোড বাতিলসহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট সফল করার লক্ষ্যে রবিবার গঙ্গারামপুর শহরের মাড়োয়ারি ভবনে এক প্রস্তুতি সভার আয়োজন করল ভারতের জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের-এর দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রতন কুমার সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক শেখর কুমার দেব, নন্দন দাস সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থ
সভায় নেতৃত্বরা কেন্দ্র সরকারের প্রণীত নতুন চারটি শ্রম কোডের তীব্র বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, এই শ্রম কোডগুলি শ্রমিক স্বার্থবিরোধী এবং অবিলম্বে তা বাতিল করতে হবে। পাশাপাশি
১০০ দিনের কাজ পুনরায় চালু,
শ্রমিকদের দৈনিক ন্যূনতম ৪০০ টাকা মজুরি নিশ্চিত,
শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও অধিকার রক্ষার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।
এই সমস্ত দাবি আদায়ের লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ জুড়ে শিল্প ধর্মঘট সংগঠিত করা হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা। ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করতে কর্মী-সমর্থকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও মজবুত করতেই এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তাঁরা।
সভায় রাজনৈতিক প্রসঙ্গও উঠে আসে। প্রায় কুড়ি বছর পর কংগ্রেস পশ্চিমবঙ্গে এককভাবে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে—এই প্রেক্ষাপটে দলের কর্মীদের উপস্থিতি ও সক্রিয়তা সংগঠনের কাছে যথেষ্ট আশাব্যঞ্জক বলে দাবি করেন জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
এবিষয়ে জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রতন কুমার সরকার,“কেন্দ্র সরকার যে চারটি শ্রম কোড এনেছে, তা সম্পূর্ণভাবে শ্রমিক বিরোধী। শ্রমিকদের অধিকার রক্ষার জন্যই আমরা ১২ ফেব্রুয়ারির ধর্মঘটকে সফল করতে মাঠে নেমেছি। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে।”
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ ও শিল্প ধর্মঘট সফল করতে গঙ্গারামপুরে জেলা কংগ্রেসের...


























