অর্ধেক আকাশে নারীর জয়গান! নারী দিবসে বালুরঘাটে ব্যতিক্রমী আয়োজন নেতাজী স্পোর্টিং ক্লাবের

0
53

আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে ব্যতিক্রমী উদ্যোগে নজর কাড়ল বালুরঘাটের নেতাজী স্পোর্টিং ক্লাব। রবিবার ৮ মার্চ ক্লাব প্রাঙ্গণে “অর্ধেক আকাশ” শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীদের সম্মাননা, সচেতনতা ও সাংস্কৃতিক আবহে এক অনন্য পরিবেশ তৈরি করলেন ক্লাবের মহিলা সদস্যরাই।
দিনভর এই অনুষ্ঠানে একদিকে যেমন প্রতিভাবান ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা মহিলাদের সংবর্ধনা জানানো হয়, অন্যদিকে মহিলাদের উদ্যোগেই আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা নারী দিবসের তাৎপর্যকে নতুন মাত্রা দেয়। বিশেষ আকর্ষণ ছিল নারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সুস্থতা বিষয়ক সচেতনতা কর্মসূচি।
অনুষ্ঠানের মঞ্চে বিশেষভাবে সংবর্ধিত করা হয় বিশিষ্ট কসমেটোলজিস্ট সঞ্চারি সিনহা ধরকে। আলোচনায় তিনি বলেন, চুল ও ত্বকের যত্ন নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত নানা প্রসাধনী ব্যবহার নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, “সবার ত্বক বা চুল এক রকম নয়। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনও কসমেটিক ব্যবহার করা উচিত নয়।”
স্বাস্থ্য ও সচেতনতার বার্তায় ভরপুর এই উদ্যোগ ঘিরে দিনভর উৎসবের আবহে মুখর হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ।