অভিযান চালিয়ে অবৈধ বালি পাঁচার রুখলো মহকুমা পুলিশ আধিকারিক, গ্রেপ্তার তিন

0
113

কুশমন্ডি,দক্ষিণ দিনাজপুর; টাঙ্গন নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালি পাঁচার রুখলো মহকুমা পুলিশ আধিকারিক। চারটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার উদয়পুর চৌসা গ্রামের ঘটনা।ঘটনায় ধৃতদের নির্দিষ্ট ধারা দিয়ে আগামীকাল গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠাবেন পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ধৃতদের নাম রাহুল আমিন (২৫), সামসের আলী(৫০)ও মুরশিদ আলম (২৪)সকলের বাড়ি কুশমন্ডি থানা এলাকায়
জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার উদয়পুর চৌসা গ্রামে টাঙ্গন নদী থেকে অবাধে অবৈধভাবে বালি পাচার করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সূত্রে যে খবর পৌঁছায় গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকারের কাছে।
বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার তার টিম নিয়ে ওই চৌসা এলাকায় অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালায়। সেখানে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে নিয়ে আসা বালি বোঝায় চারটি ট্রাক্টর সহ তিন জনকে গ্রেপ্তার করেন পুলিশ।
ধৃতদের আগামীকাল নির্দিষ্ট ধারা দিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here