অবশেষে দাবি পূরণ হল বাসিন্দাদের, বামনহাট শিলিগুড়িগামী ট্রেনের স্টপেজ মিললো কালচিনি স্টেশনে

0
15

আলিপুরদুয়ার: অবশেষে পূরণ হল বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। শনিবার বামনহাট থেকে শিলিগুড়িগামী ট্রেনের স্টপেজ মিললো কালচিনি স্টেশনে।এদিন সাংসদ মনোজ টিগ্গা আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের স্টপের উদ্বোধন করেন।এছাড়া রবিবার থেকে কালচিনির পাশাপাশি, হ্যামিল্টনগঞ্জ স্টেশনেও এই ট্রেনের স্টপেজে মিলবে বলে রেল তরফে জানানো হয়। করোনাকালের পূর্বে এই ট্রেনের স্টপেজ কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ দুই স্টেশন থাকলেও পরে তা তুলে নেওয়া হয়। যার কারনে সমস্যায় পড়েছিলেন ব্যবসায়ী থেকে শুরু করে পড়ুয়া ও চা বলয়ের বাসিন্দারা। বকালচিনি বিধায়ক বিশাল লামা ও সাংসদ মনোজ টিগ্গাও রেলমন্ত্রীকে একাধিকবার এই স্টেশনগুলোতে ট্রেনের স্টপেজ দাবি জানান। অবশেষে শিলিগুড়ি গামী বামনহাট ইন্টারসিটি ট্রেনের স্টপেজ মেলায় খুশি বাসিন্দারা। তাদের কথায়, এই এলাকা থেকেই অনেক পড়ুয়া ও ব্যবসায়ীরা নিজের কাজে শিলিগুড়ি যান। তবে করোনাকালের পরে হাতে গোনা দু থেকে তিনটি ট্রেন ছাড়া শিলিগুড়িগামী অন্য কোনো ট্রেনের স্টপেজ নেই।যার কারনে সমস্যায় পড়েছিলেন তারা।ফলে শিলিগুড়ি গামী ও দূরপাল্লার ট্রেনের দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিলেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here